-
আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর সামরিক তৎপরতা গ্রহণ করতে হবে: ফরাসি প্রেসিডেন্ট
জুলাই ১০, ২০১৬ ০৬:২১ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে কার্যকর সামরিক তৎপরতা গ্রহণ করতে হবে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ন্যাটো শীর্ষ বৈঠকের অবকাশে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ইতালি এবং ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান ওঁলাদ।