-
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আগের মতোই স্থগিত থাকবে: ইইউ
সেপ্টেম্বর ২১, ২০২০ ০২:৫৮ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।
-
গ্রিসের সঙ্গে আলোচনায় বসতে তুরস্ক একদম খোলামেলা: এরদোগান
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১৪:২৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদোগান বলেছেন, সমুদ্রসীমা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে তা মীমাংসার জন্য সংলাপে বসতে তুরস্ক খোলা মন নিয়ে প্রস্তুত।
-
জার্মান দূতাবাসকে শিষ্টাচার বহির্ভূত আচরণের ব্যাপারে সতর্ক করল ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০১:৪৫ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার কারণে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানস্থ জার্মান দূতাবাসের টুইটার একাউন্ট থেকে ইরানের আইন ও বিচার প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার পর এ পদক্ষেপ নেয়া হয়।
-
পাশ্চাত্যের সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে রাশিয়া: ল্যাভরভ
সেপ্টেম্বর ১৩, ২০২০ ০৩:২১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য নিষেধাজ্ঞা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।
-
ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করল ইউরোপ
সেপ্টেম্বর ১১, ২০২০ ০২:০৪মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের যে চেষ্টা করছে তাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন ওই প্রচেষ্টার তীব্র সমালোচনা করে ইরানের পরমাণু সমঝোতার রক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলোকে অভিন্ন নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছে।
-
মার্কিন রাষ্ট্রদূতের গোপন ভিডিও ফাঁস করলেন লেবাননের সাংবাদিক
সেপ্টেম্বর ০২, ২০২০ ০৪:৫৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য জার্মানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এমন তথ্য ও ভিডিও ফাঁস করেছেন লেবাননের সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার মারওয়া ওসমান।
-
মিত্ররা বলছেন নিষেধাজ্ঞা তবে জার্মানিতে পৌঁছেছেন রুশ বিরোধী নেতা নাভালনি
আগস্ট ২২, ২০২০ ১৪:১২রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি চিকিৎসার জন্য জার্মানিতে পৌঁছেছেন। পশ্চিমা ও ইউরোপীয় মিত্ররা দাবি করছেন রুশ সরকার নাভালনির বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন। কিন্তু তাদের এই দাবির পরও নাভালনি চিকিৎসার জন্য কোনো বাধা ছাড়াই বিদেশ গেলেন।
-
অস্ত্র তৈরির ক্ষেত্রে আমেরিকার ওপর নির্ভরতা বাদ দেবে জার্মানি ও ফ্রান্স
আগস্ট ০৩, ২০২০ ১৩:৫৮সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে জার্মানি এবং ফ্রান্স আমেরিকার ওপরে সব ধরণের নির্ভরতা বাতিল করবে। মার্কিন প্রযুক্তি বাদ দিয়ে দেশ দুটি সম্পূর্ণভাবে ইউরোপীয় প্রযুক্তিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করবে। আমেরিকার সঙ্গে যখন ইউরোপের বিভিন্ন দেশের বিশেষ করে ফ্রান্স ও জার্মানির নানাক্ষেত্রে টানাপড়েন চলছে তখন এই খবর বের হলো।
-
জার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা
জুলাই ৩০, ২০২০ ০৪:২৬আমেরিকা বলেছে, জার্মানি থেকে তারা ১২ হাজার সেনা প্রত্যাহার করবে এবং রাশিয়াকে মোকাবেলার জন্য ইউরোপের বিভিন্ন দেশে সেসব সেনা মোতায়েন করা হবে।
-
জি-৭ এ আর যোগ দেবে না রাশিয়া: ক্রেমলিন
জুলাই ২৯, ২০২০ ০৪:২৯শিল্পোন্নত সাত জাতির জোট জি-সেভেনে আর যোগ দেবে না রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে গতকাল (মঙ্গলবার) বলা হয়েছে, ২০ জাতির জোট জি-২০ তে যোগ দিয়ে দেশটি সন্তুষ্ট রয়েছে তাই আর জি-সেভেনে যোগ দেয়ার পরিকল্পনা করছে না।