-
তালেবানের অন্তর্বর্তী সরকার গঠিত: মোল্লা হাসান আখুন্দ প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১৬:৫৬আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান দেশটি পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথা ঘোষণা করেছে। মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দকে এই সরকারের ‘প্রধানমন্ত্রী’ মনোনিত করা হয়েছে। আব্দুলগনি বারাদার তার প্রথম উপ প্রধানমন্ত্রী এবং আব্দুস সালাম হানাফি দ্বিতীয় উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
-
আখুন্দজাদে নন, তালেবান সরকারের সম্ভাব্য প্রেসিডেন্ট আব্দুলগনি বারাদার
সেপ্টেম্বর ০৪, ২০২১ ০২:৫১আফগানিস্তানের তালেবান সরকারের সম্ভাব্য প্রেসেডেন্ট হিসেবে মোল্লা আব্দুলগনি বারাদারের নাম প্রকাশ করা হয়েছে। তালেবানের তিনটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শুক্রবার রাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তালেবানের সম্ভাব্য সরকার গঠনের ঘোষণা দেয়া হবে বলে এর আগে জানানো হলেও তা সম্ভব হয়নি।
-
মোল্লা বারাদারের সঙ্গে কাবুলে গোপনে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান
আগস্ট ২৫, ২০২১ ০১:২০মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস আফগানিস্তানের রাজধানী কাবুলে গোপনে তালেবান নেতা মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
-
আমেরিকাকে পরাজিত করায় তালেবানকে হামাসের অভিনন্দন
আগস্ট ১৭, ২০২১ ১৪:৩৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মার্কিন দখলদার-বিরোধী লড়াইয়ে বিজয়ের জন্য আফগানিস্তানের তালেবানকে অভিনন্দন জানিয়েছেন।
-
তালেবান আফগানিস্তানের স্বাধীনতা চায়: মোল্লা বারাদার
আগস্ট ১৫, ২০২১ ০০:৫৪তালেবানের উপ-প্রধান মোল্লা আব্দুলগনি বারাদার ঘোষণা করেছেন, তারা এখনো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী; তবে তাদের মূল লক্ষ্য আফগানিস্তানের স্বাধীনতা অর্জন করা। তিনি শনিবার এক বিবৃতিতে একথা বলেন বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।
-
তালেবান প্রতিনিধিদলের চীন সফরের ব্যাপারে আফগান সরকারের প্রতিক্রিয়া
জুলাই ২৯, ২০২১ ১০:৪৯তালেবান প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে আফগান সরকার। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বেইজিং আগেভাগেই তালেবান প্রতিনিধিদলের এ সফরের বিষয়টি কাবুলকে জানিয়েছিল।
-
দোহায় তালেবান ও আফগান সরকারের মধ্যে যে সমঝোতা হলো
জুলাই ১৯, ২০২১ ০৫:২০কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে দু’দিনব্যাপী সংলাপ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তবে সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
-
প্রথমবারের মতো তালেবানের সঙ্গে যোগাযোগ করল ভারত
জুন ১০, ২০২১ ০১:০৯ভারত প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের ‘তিনটি নিরাপত্তা সূত্রের’ বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা তালেবানের উপ প্রধান ও প্রধান আলোচক মোল্লা আব্দুলগনি বারাদারসহ কয়েকজন তালেবান নেতার সঙ্গে যোগাযোগ করেছে।
-
আন্তঃআফগান আলোচনা দেশটির সংকট সমাধানের একমাত্র উপায়: ইরান
জানুয়ারি ২৮, ২০২১ ০৪:২৮ইরান বলেছে, আফগানিস্তানের চলমান সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের একমাত্র উপায়ে হচ্ছে আন্তঃআফগান আলোচনা চালিয়ে যাওয়া।
-
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তালেবান নেতাদের সাক্ষাৎ
জানুয়ারি ২৮, ২০২১ ০৩:২১ইরান সফররত আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদল গতকাল (বুধবার) তেহরানে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।