নেতানিয়াহুর পরিকল্পনা লিকুদ দলকে নয়া সমস্যায় ফেলতে পারে
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিকুদ পার্টির নির্বাচনী তালিকা পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে। সেখানে নতুন প্রার্থীদের জন্য আসন বরাদ্দের ওপর জোর দেওয়া হয়েছে। আর এই বিষয়টি বর্তমান মন্ত্রী ও নেসেট (পার্লামেন্ট) সদস্যদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত নতুন পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনী তালিকা পুনর্গঠনের ফলে উত্তেজনা বেড়েছে। এতে উল্লেখযোগ্য আসন নতুন প্রার্থীদের দেওয়া হবে।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী নেতানিয়াহুর হাতে অন্তত পাঁচটি সংরক্ষিত আসন রয়েছে এবং তা আটটিতে বাড়ানোর প্রচেষ্টা চলছে। এ ছাড়া নারী ও তরুণদের জন্য আলাদা কোটা নির্ধারণ করা হয়েছে, যার ফলে ২১ জন নতুন প্রার্থীর প্রবেশ নিশ্চিত হবে।
এই পরিবর্তনের অর্থ হলো—বর্তমান প্রায় ৪৫ জন মন্ত্রী ও প্রতিনিধির মধ্যে সর্বোচ্চ ১৩ জন ভবিষ্যৎ নেসেটে জায়গা পেতে পারেন। জরিপগুলো লিকুদের সম্ভাব্য সর্বোচ্চ আসনসংখ্যা প্রায় ২৭টি বলে পূর্বাভাস দিয়েছে।
বিশ্লেষকেরা এই উদ্যোগের মধ্যদিয়ে বর্তমান নেতৃত্বের বড় একটি অংশ বাদ পড়ার আশঙ্কায় রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভার সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহরও বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন পরিকল্পনাকে জটিল ও কঠিন বলে উল্লেখ করেছেন এবং সংরক্ষিত আসন পরিপূর্ণভাবে বরাদ্দ দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন