আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করল ইয়েমেন: ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু
-
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের দক্ষিণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (শনিবার) এক বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের দক্ষিণে স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে তাদের প্রথম সামরিক অভিযান শুরু করেছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: ইরান এবং লেবানন, ইরাক ও ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর সমর্থনে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর পূর্ববর্তী বিবৃতিতে যা যা বলা হয়েছিল সেসবের বাস্তবায়নে এবং লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে আমাদের ভাইদের অবকাঠামো লক্ষ্য করে শত্রুদের হামলা, সামরিক উত্তেজনা বৃদ্ধি, অপরাধ ও গণহত্যার পরিপ্রেক্ষিতে, আমরা ইসরায়েলের দক্ষিণে স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে আমাদের প্রথম সামরিক অভিযান চালিয়েছি।
এদিকে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ প্রসঙ্গে বলেছেন: "ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এবং সকল প্রতিরোধ ফ্রন্টে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।"#
পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৮