সংযুক্ত আরব আমিরাত ১৫ হাজার পাকিস্তানি শিয়াকে বহিষ্কার করেছে
-
আমিরাতে বহিষ্কৃত পাকিস্তানি শিয়া নাগরিক
পার্সটুডে-সংযুক্ত আরব আমিরাত হাজার হাজার পাকিস্তানি শিয়া নাগরিককে বহিষ্কার করেছে।
শাবেস্তান নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত হাজার হাজার পাকিস্তানি নাগরিকের বসবাসের অনুমতি বাতিল করে তাদের দেশে ফিরতে বাধ্য করেছে।
সেইসাথে সংযুক্ত আরব আমিরাত তাদের সমস্ত সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট এবং বছরের পর বছর ধরে অর্জিত সম্পদও জব্দ করেছে, যার ফলে কার্যত তারা খালি হাতে পাকিস্তানে ফিরে যাচ্ছে।
এদিকে, নিউ লাইনস ম্যাগাজিনের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের সম্পাদক সুরভি গুপ্তা বলেছেন: এই শাস্তিমূলক পদক্ষেপে, সংযুক্ত আরব আমিরাত ১৫ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করেছে, যারা গত দুই দশক ধরে এই পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের ঘর বলে মনে করত।”
তিনি আরও বলেন: বহিষ্কৃত এইসব ব্যক্তির মধ্যে অনেকেই উপযুক্ত কাজের আশায় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন এবং কোনো কারণ ছাড়াই তাদের ওই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন, তাঁদের পরিচয়পত্র না দিয়েই আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং বিমানযোগে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তাঁরা আরও বলেন যে, সংযুক্ত আরব আমিরাত তাঁদের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছে।#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন