মুদ্রাস্ফীতির কারণে দেশত্যাগ করছে ইসরায়েলিরা: গ্লোবস
https://parstoday.ir/bn/news/west_asia-i159198-মুদ্রাস্ফীতির_কারণে_দেশত্যাগ_করছে_ইসরায়েলিরা_গ্লোবস
পার্সটুডে- দখলদার ইসরায়েলের একটি গণমাধ্যম অধিকৃত অঞ্চলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়ে এক প্রতিবেদনে লিখেছে, সরকারি সেবামূলক ব্যবস্থার ১৪ শতাংশ হ্রাস পাওয়ায় এই অঞ্চল থেকে ইহুদিবাদীরা অন্যত্র চলে যাচ্ছে।
(last modified 2026-05-06T08:16:30+00:00 )
মে ০৬, ২০২৬ ১৪:১৪ Asia/Dhaka
  • মুদ্রাস্ফীতির কারণে দেশত্যাগ করছে ইসরায়েলিরা: গ্লোবস
    মুদ্রাস্ফীতির কারণে দেশত্যাগ করছে ইসরায়েলিরা: গ্লোবস

পার্সটুডে- দখলদার ইসরায়েলের একটি গণমাধ্যম অধিকৃত অঞ্চলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়ে এক প্রতিবেদনে লিখেছে, সরকারি সেবামূলক ব্যবস্থার ১৪ শতাংশ হ্রাস পাওয়ায় এই অঞ্চল থেকে ইহুদিবাদীরা অন্যত্র চলে যাচ্ছে।

পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি ওয়েবসাইট "গ্লোবস" অধিকৃত অঞ্চলে দ্রব্যের উচ্চমূল্যের কারণ সম্পর্কে একটি প্রতিবেদনে লিখেছে, এই উচ্চমূল্যের দুটি প্রধান খাত হলো আবাসন এবং খাদ্য। ইসরায়েলে আবাসনের খরচ ধনী দেশগুলোর তুলনায় ২৬ শতাংশ এবং সস্তা দেশগুলোর তুলনায় ৮৫ শতাংশ পর্যন্ত বেশি। এছাড়াও, খাদ্যের দাম, বিশেষ করে দুগ্ধজাত পণ্যের দাম নজিরবিহীনভাবে বেড়েছে। এই পরিস্থিতির কারণে অধিকৃত অঞ্চলে দেশত্যাগের হিড়িক পড়ে গেছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ বিশ্বের বেশিরভাগ অংশে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। এই যুদ্ধের ফলে দখলদার ইসরায়েলের মন্ত্রিসভাও তীব্র বাজেট ঘাটতির সম্মুখীন হয়েছে এবং মুদ্রাস্ফীতি আরও বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন