ইসরায়েল এবং নেতানিয়াহু মন্ত্রিসভার মধ্যে আস্থার সংকট আরও বেড়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i160952-ইসরায়েল_এবং_নেতানিয়াহু_মন্ত্রিসভার_মধ্যে_আস্থার_সংকট_আরও_বেড়েছে
পার্সটুডে- ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং শাসকগোষ্ঠীর মন্ত্রিসভা ও নেসেটের মধ্যে আস্থার সংকট তীব্রতর হয়েছে এবং মাত্র ৩৬ শতাংশ ইসরায়েলি এই রাজনৈতিক প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করে।
(last modified 2026-07-02T05:36:56+00:00 )
জুলাই ০২, ২০২৬ ১০:৩৯ Asia/Dhaka
  • ইসরায়েলি পার্লামেন্ট
    ইসরায়েলি পার্লামেন্ট

পার্সটুডে- ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং শাসকগোষ্ঠীর মন্ত্রিসভা ও নেসেটের মধ্যে আস্থার সংকট তীব্রতর হয়েছে এবং মাত্র ৩৬ শতাংশ ইসরায়েলি এই রাজনৈতিক প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করে।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, গাজা থেকে ইরান পর্যন্ত এই অঞ্চলে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অসংখ্য যুদ্ধের পর, ইহুদি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি মন্ত্রিসভা ও সামরিক ও বেসামরিক উভয় সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সংকট উল্লেখযোগ্যভাবে প্রকট হয়ে উঠেছে। ইসরায়েলি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৫ সালে পরিচালিত একটি নতুন সামাজিক জরিপের ফলাফলে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের অনাস্থার বিষয়টি উঠে এসেছে।

জরিপ অনুসারে, ইসরায়েলি মন্ত্রিসভা এবং নেসেটের প্রতি ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের আস্থা যথাক্রমে ৩৬ এবং ৩৩ শতাংশে নেমে এসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। হিব্রু সংবাদপত্র মা'আরিভ-এর মতে, জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক বলেছেন, তারা পুলিশকে বিশ্বাস করেন, কিন্তু তাদের মধ্যে ৪০ শতাংশ পুলিশি প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাসী ছিলেন।

বিচার ব্যবস্থার ক্ষেত্রে, ফলাফলে দেখা গেছে যে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৪৮% এই প্রতিষ্ঠানটিকে বিশ্বাস করেন।

তবে, রাজনৈতিক ক্ষেত্রে, জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৩৬% মন্ত্রিসভাকে বিশ্বাস করে এবং ৩৯% বলেছে  এর প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই।

এদিকে, নেসেট সর্বনিম্ন আস্থা অর্জন করেছে, যেখানে মাত্র ৩৩% অংশগ্রহণকারী এটিকে বিশ্বাস করেন এবং ৬০% বলেছেন যে নেসেটের প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা নেই।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।