উত্তর সিরিয়ার একটি বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা
-
সিরিয় বিমানবন্দরে ইসরায়েলি হামলা
পার্সটুডে: আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের উপকণ্ঠে একটি সামরিক বিমানবন্দরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক আল-জাজিরা মঙ্গলবার ভোরে জানায়, উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবের উপকণ্ঠে অবস্থিত আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বিমানবন্দরের রানওয়েকে চারবার লক্ষ্যবস্তু করে।
ইরাকের আল-গাদ টেলিভিশনও ইদলিবের উপকণ্ঠে আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার খবর জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর সিরিয়ার ওই সামরিক বিমানবন্দরটি লক্ষ্য করে চারটি বিমান হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, সিরিয়ার টেলিভিশন জানিয়েছে, অজ্ঞাত উৎস থেকে পরিচালিত চারটি বিমান হামলায় ইদলিবের পূর্বাঞ্চলের উপকণ্ঠে অবস্থিত আবু আল-জুহুর বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্যবস্তু করা হয়েছে।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।