ফিলিস্তিনের আদর্শ একটি জীবন্ত ও অপরিবর্তনীয় আদর্শ: ব্রি. জে. কায়ানি
https://parstoday.ir/bn/news/west_asia-i162438-ফিলিস্তিনের_আদর্শ_একটি_জীবন্ত_ও_অপরিবর্তনীয়_আদর্শ_ব্রি._জে._কায়ানি
পার্সটুডে-ফিলিস্তিনের আদর্শ-সমুদ্র থেকে নদী পর্যন্ত-আগের যে-কোনো সময়ের তুলনায় অনেক বেশি জীবন্ত ও অর্জনযোগ্য।
(last modified 2026-08-23T10:25:48+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১৬:২১ Asia/Dhaka
  • ব্রি. জে. ইসমায়িল কায়ানি
    ব্রি. জে. ইসমায়িল কায়ানি

পার্সটুডে-ফিলিস্তিনের আদর্শ-সমুদ্র থেকে নদী পর্যন্ত-আগের যে-কোনো সময়ের তুলনায় অনেক বেশি জীবন্ত ও অর্জনযোগ্য।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রি. জে. ইসমায়িল কায়ানি একথা বলেন। 

ইরানের রেডিও-টেলিভিশন সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সর্দার ইসমায়িল কায়ানি বলেন, ইসরাইলি বসতি সম্প্রসারণ ও ইসরাইলিদের অপরাধযজ্ঞ দখলকৃত ভূখণ্ডে গভীর সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক ও সামাজিক সংকট এবং অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা। তবে এর মাধ্যমে ৭ অক্টোবর থেকে তাদের ধারাবাহিক কৌশলগত পরাজয় আড়াল করা সম্ভব নয়।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের আদর্শ একটি জীবন্ত ও অপরিবর্তনীয় আদর্শ; ইনশাআল্লাহ, ন্যায়ের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই আদর্শ অটুট থাকবে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন