সিরিয়ায় আবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i27682-সিরিয়ায়_আবার_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আজ (বুধবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৬:০৬ Asia/Dhaka

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আজ (বুধবার) এ খবর দিয়েছে।

আগের অসমর্থিত খবর যাচাইয়ের পর টিভি চ্যানেলটি জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনী লেবাননের আকাশসীমা থেকে আল-মেজ্জেহ ঘাঁটিতে তাদের অভিযান চালিয়েছে। সিরিয়ার আল-ইখবারিয়াহ টিভি চ্যানেল জানায়, হামলার পরপরই ঘাঁটির জ্বালানির ডিপোতে বড় বিস্ফোরণ ঘটে। এরইমধ্যে লেবাননের আল-মায়েদিন চ্যানেল জানিয়েছে, দামেস্কের একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।

গত সপ্তাহে দামেস্ক-বৈরুত সংযোগ সড়কের কাছে দুটি স্থানে ইসরাইল যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে সরকারি বাহিনীর সাফল্য থেকে মনোযোগ দূরে সরিয়ে দিতে ইসরাইল এসব হামলা চালাচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭