সিরিয়ায় দায়েশ অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i40468-সিরিয়ায়_দায়েশ_অবস্থানে_ইরানের_ক্ষেপণাস্ত্র_হামলার_ভিডিও_প্রকাশ
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল  বা দায়েশের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ওই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যপাল্লার এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৯, ২০১৭ ১০:২৪ Asia/Dhaka

সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল  বা দায়েশের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ওই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যপাল্লার এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

আইআরজিসি রোববার এক ঘোষণায় বলেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ ও কুর্দিস্তান প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাজধানী তেহরানে দায়েশের জোড়া সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায়। ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইআরজিসি।

গত ৭ জুন ইরানের জাতীয় সংসদ ভবন ও ইমাম খোমেনী (র)’র মাযারে চালানো ওই হামলায় অন্তত ১৭ জন শহীদ ও ৫০ জন আহত হয়েছিলেন। দায়েশ সন্ত্রাসীরা হামলার দায়িত্ব স্বীকার করেছিল।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় বহু সন্ত্রাসী হাতহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক ব্যবস্থা ধ্বংস হয়েছে। আইআরজিসি আরো বলেছে, “ইরানের নিরীহ সাধারণ মানুষের রক্ত ঝরার ঘটনা বিনা জবাবে পার পাবে না।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯