আমরা এই অভিযানে কাউকে ভয় করি না: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i51867-আমরা_এই_অভিযানে_কাউকে_ভয়_করি_না_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আফরিন এলাকার অভিযান এমনকি ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি বলেন, “মানবিজ এলাকা থেকে কুর্দি সন্ত্রাসীরা অব্যাহতভাবে গোলাগুলি চালাচ্ছে। আমেরিকা যদি এসব বন্ধ করার ব্যবস্থা না নেয় তাহলে আমরা তা বন্ধ করার ব্যবস্থা নেব।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ১২:১২ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আফরিন এলাকার অভিযান এমনকি ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তিনি বলেন, “মানবিজ এলাকা থেকে কুর্দি সন্ত্রাসীরা অব্যাহতভাবে গোলাগুলি চালাচ্ছে। আমেরিকা যদি এসব বন্ধ করার ব্যবস্থা না নেয় তাহলে আমরা তা বন্ধ করার ব্যবস্থা নেব।”

চাভুসওগ্লু আরো বলেছেন, “আমার জন্য যা প্রয়োজন অবশ্যই আমি তা করব। যদি তা না করা হয় তাহলে আমাদের দেশের ভবিষ্যত বিকল হয়ে পড়বে। আমরা এই অভিযানে কাউকে ভয় করি না। আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভয়-ভীতি ও হুমকির মুখে অভিযান বন্ধ করব না।”

তুর্কি ট্যাংক

সিরিয়ায় তুর্কি সামরিক অভিযান নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে নানা সমালোচনা হচ্ছে তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বললেন।

গত শুক্রবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় তুরস্কের সামরিক বাহিনী মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা নির্মূলের নামে অভিযান শুরু করেছে। সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে আংকারা সন্ত্রাসী মনে করে এবং তুরস্কের পিকেকে গেরিলাদের সঙ্গে সিরিয় কুর্দিদের যোগাযোগ থাকার কথা সবসময় বলে আসছে। জাতিসংঘ জানিয়েছে, গত কয়েকদিনের তুর্কি অভিযানে আফরিন এলাকা থেকে পাঁচ হাজার মানুষ পালিয়ে গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪