রাসায়নিক অস্ত্র ব্যবহারের মার্কিন অভিযোগ নাকচ করল সিরিয়া-রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i51889-রাসায়নিক_অস্ত্র_ব্যবহারের_মার্কিন_অভিযোগ_নাকচ_করল_সিরিয়া_রাশিয়া
রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমেরিকা এবং ফ্রান্স যে অভিযোগ করেছে সিরিয়া ও রাশিয়া তা নাকচ করে দিয়েছে। দেশ দু'টি আরো বলেছে, সিরিয়ার চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের চেষ্টা বানচালের জন্য এমন অভিযোগ করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৮ ১৫:২৯ Asia/Dhaka
  • জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে সিরিয় সরকারের বৈঠক
    জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে সিরিয় সরকারের বৈঠক

রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমেরিকা এবং ফ্রান্স যে অভিযোগ করেছে সিরিয়া ও রাশিয়া তা নাকচ করে দিয়েছে। দেশ দু'টি আরো বলেছে, সিরিয়ার চলমান সংকট শান্তিপূর্ণভাবে নিরসনের চেষ্টা বানচালের জন্য এমন অভিযোগ করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ গতকাল প্যারিসে ভিত্তিহীন এ অভিযোগ তুলছিলেন। কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্যারিসে সমবেত হয়েছিলে আমেরিকা এবং তার ২৮ মিত্র দেশ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক বিবৃতিতে বলেছে, মিথ্যা অভিহিত করে দামেস্ক এ অভিযোগ নাকচ করে দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সিরিয় সংকট নিরসন প্রচেষ্টা বাধাগ্রস্ত করার লক্ষ্যে এ অভিযোগ তোলা হয়েছে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ'র কাছে ২০১৪ সালে রাসায়নিক অস্ত্রের সব মজুদ তুলে দিয়েছে দামেস্ক সরকার। ফলে সিরিয়ার হতে কোনো রাসায়নিক অস্ত্র থাকার কথা নয়।

এদিকে, রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ভিত্তিহীন অভিযোগ তোলায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেন। আজ (বুধবার) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের মাধ্যমে বানোয়াট এবং অসমর্থিত খবরকেই তুলে ধরেছে আমেরিকা। এর মাধ্যমে  সিরিয়া সংকট নিরসনে মস্কোর শান্তিপূর্ণ তৎপরতা বানচালের চেষ্টা করা হচ্ছে বলে  মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৪