সিরিয়ায় নতুন করে হামলার কথা ভাবছে আমেরিকা: সহযোগী হবে ফ্রান্স
https://parstoday.ir/bn/news/west_asia-i52733-সিরিয়ায়_নতুন_করে_হামলার_কথা_ভাবছে_আমেরিকা_সহযোগী_হবে_ফ্রান্স
সিরিয়ার সরকারী অবস্থানের ওপর নতুন করে সামরিক হামলার কথা ভাবছে আমেরিকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ জাতীয় মার্কিন তৎপরতায় মদদ দিতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ১৩:৪৪ Asia/Dhaka
  • সিরিয়ায় নতুন করে হামলার কথা ভাবছে আমেরিকা: সহযোগী হবে ফ্রান্স

সিরিয়ার সরকারী অবস্থানের ওপর নতুন করে সামরিক হামলার কথা ভাবছে আমেরিকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ জাতীয় মার্কিন তৎপরতায় মদদ দিতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।

সিরিয়ায় বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কিত একটি কূটনৈতিক সূত্র নিউজ পোর্টাল 'মিডিল ইস্ট আই বা এমইই'কে বলেছে, মার্কিন প্রশাসনের কেউ কেউ সিরিয়ায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাইছে।

সূত্রগুলো বলেছে, সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে এ হামলার পরিকল্পনা করা হয়েছে। সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দামেস্ক সরকারকেই দায়ী করছে হোয়াইট হাউজ। সূত্রগুলো আরো জানায়, মার্কিন প্রচারণার ধারা পরিবর্তন ঘটেছে। ইদলিবের বিমান ঘাঁটিতে গত এপ্রিলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার আগে যে ধরণের প্রচারণা চালানো হয়েছে সে ধরণের প্রচারণা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করছে।  

গত বুধবার রাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বাহিনী দামেস্কপন্থী বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালানোর পর থেকে এ পদক্ষেপ নেয়ার কথা ভাবা হয়। সিরিয়ার দেয়ার আজ-জোরে এ হামলা চালানো হয়েছিল। হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর শতাধিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন এক সেনা কর্মকর্তা।

মার্কিন জোটের এ হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে সিরিয় সরকার। দামেস্ক সরকার আরো বলেছে,  সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের অজুহাতে সিরিয় ভূখণ্ডে মার্কিন অবৈধ ঘাটি স্থাপনই এ জাতীয় হামলার লক্ষ্য।#

পার্সটুডে/মূসা রেজা/৯