গৌতায় পলায়নরত পরিবারগুলোর ওপর সন্ত্রাসীদের হামলা; বিপুল অস্ত্র উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i54135-গৌতায়_পলায়নরত_পরিবারগুলোর_ওপর_সন্ত্রাসীদের_হামলা_বিপুল_অস্ত্র_উদ্ধার
সিরিয়ার পূর্ব গৌতা থেকে যেসব পরিবার জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে তাদের ওপর হামলা চালাচ্ছে উগ্র সন্ত্রাসীরা। সিরিয়ায় মোতায়েন শীর্ষ পর্যায়ের রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভ্লাদিমির জোলুতুখিন এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৮ ০১:০১ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার পূর্ব গৌতা থেকে যেসব পরিবার জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে তাদের ওপর হামলা চালাচ্ছে উগ্র সন্ত্রাসীরা। সিরিয়ায় মোতায়েন শীর্ষ পর্যায়ের রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভ্লাদিমির জোলুতুখিন এ কথা জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার জানান, ৩০০ পরিবারের একটি বিশাল বহরের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এসব পরিবার যুদ্ধকবলিত গৌতা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিল। রাশিয়ার এ কর্মকর্তা সিরিয়ার পিস অ্যান্ড রিকনসিলিয়েশন সেন্টারে কর্মরত রয়েছেন।

উদ্ধার করা অস্ত্রের একটা বিরাট অংশ

তিনি জানান, সন্ত্রাসীদের হামলায় বেসমারিক লোকজনকে বহনকারী গাড়িগুলো ধ্বংস হয়েছে তবে সম্ভাব্য হতাহতের বিষয়ে তিনি পরিষ্কার তথ্য দিতে পারেন নি। এরপর সন্ত্রাসীরা পূর্ব গৌতার এক্সিট পয়েন্টের ওপর মর্টারের গোলাবর্ষণ করে। সেখানে বিদেশি একদল সাংবাদিকসহ শরণার্থী হওয়া বহু মানুষ অপেক্ষা করছিলেন। তবে সবাইকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

এদিকে, সিরিয়ার সেনারা বৃহস্পতিবার পূর্ব গৌতার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র  ও গোলাবারুদের চালান আটক করেছে। এসব অস্ত্র ও গোলাবারুদ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন- নুসরা ফ্রন্টের কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে বেশকিছু অস্ত্র আমেরিকায় তৈরি বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯