গাজা উপত্যকায় আরো ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i56536-গাজা_উপত্যকায়_আরো_৩_ফিলিস্তিনিকে_হত্যা_করল_ইসরাইলি_সেনারা
ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় দু’টি আলাদা হামলায় তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৮ ০০:৩৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরাইলি সেননার
    ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরাইলি সেননার

ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় দু’টি আলাদা হামলায় তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

গতকাল (রোববার) বিকেলে গাজা উপত্যকার পূর্ব প্রান্তে দখলদার সেনারা গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করে। এ সময় বর্ণবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হন। ইহুদিবাদী সেনারা সেখান থেকে অপর এক ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে যায়।

এর কয়েক ঘণ্টা আগে গাজার দক্ষিণ প্রান্তে ইসরাইলি সেনারা গুলি করে আরেক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে।

তেল আবিব ওই তিন ফিলিস্তিনি যুবকের হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে দাবি করেছে, নিহত ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে ইসরাইলে অনুপ্রবেশ করতে চেয়েছিল বলে তাদের হত্যা করা হয়েছে।

গত ৩০ মার্চ একদিনেই অন্তত ১০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি সেনারা

গত ৩০ মার্চ মাতৃভূমি মুক্ত করার লক্ষ্যে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে বর্বরোচিত হামলা চালায় ইসরাইলি সেনারা। তখন থেকে এ পর্যন্ত ইহুদিবাদী সেনারা গুলি করে ৪৬ জন ফিলিস্তিনিকে হত্যা এবং অপর শত শত মানুষকে আহত করে।

ফিলিস্তিনিরা ঘোষণা করেছেন, আগামী ১৫ মে নাকবা দিবসের ৭০তম বার্ষিকী পর্যন্ত এ বিক্ষোভ চলবে। ১৯৪৮ সালের এই দিনে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার পথ সুগম করা হয়েছিল।

গাজা উপত্যকা ও পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনি জনগণ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী ফিলিস্তিনি শরণার্থীরা প্রতি বছর এই নাকবা দিবস পালন করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০