ইয়েমেনে সৌদি হামলায় সরাসরি অংশ নিচ্ছে আমেরিকা: আনসারুল্লাহ
-
মোহাম্মাদ আল বাখিতি
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র প্রভাবশালী নেতা মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, ইয়েমেনে বিমান হামলায় সরাসরি অংশ নিচ্ছে আমেরিকা। তিনি বলেন, সৌদি জঙ্গিবিমানকে তেল দেওয়া বন্ধের যে দাবি ওয়াশিংটন করেছে তা শুধুই লোকদেখানো।
মোহাম্মাদ বাখিতি আরও বলেছেন, আমেরিকা সৌদি জোটকে লজিস্টিক সহযোগিতা অব্যাহত রেখেছে। তারা নিয়মিত অত্যাধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এবং সামরিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে।
আনসারুল্লাহর এই নেতা বলেন, ইয়েমেনের ওপর যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে তার পেছনে মূল ভূমিকা রয়েছে আমেরিকার। কারণ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এ ধরনের অবরোধ কার্যকর করার ক্ষমতা রাখে না।
মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসনে অংশগ্রহণকারী সৌদি বিমানগুলোকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে সৌদি আরব গতকাল দাবি করেছে।
সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, সৌদি আরবের আহ্বানেই যুদ্ধবিমানে তেল সরবরাহ বন্ধ করেছে আমেরিকা। এ ক্ষেত্রে মার্কিন সহযোগিতার এখন আর প্রয়োজন নেই।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১