‘অলীক বিশ্বাস’ থেকে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i66657-অলীক_বিশ্বাস’_থেকে_সৌদি_আরব_ইয়েমেনে_আগ্রাসন_চালিয়েছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কসেমি বলেছেন, সৌদি আরবের সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে ‘অলীক বিশ্বাস’ থেকে রাজতান্ত্রিক রিয়াদ সরকার প্রতিবেশী ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের কৌশলগত ভুল ছিল বলে তিনি মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৬:০৭ Asia/Dhaka
  • সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কসেমি বলেছেন, সৌদি আরবের সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে ‘অলীক বিশ্বাস’ থেকে রাজতান্ত্রিক রিয়াদ সরকার প্রতিবেশী ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়েছে। এ ক্ষেত্রে সৌদি আরবের কৌশলগত ভুল ছিল বলে তিনি মন্তব্য করেছেন।

বাহরাম কাসেমি বলেন, সৌদি আরব ইয়েমেনের জনগণের প্রতিরোধ ক্ষমতাকে খাটো করে দেখেছিল। এটা ছিল তাদের কৌশলগত ভুল। ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে কাসেমি আরো বলেন, “আমি মনে করি হুথিদের সঙ্গে শান্তি আলোচনায় বসার কারণে হচ্ছে তারা বুঝতে পেরেছে যে, কখনই জনপ্রিয় এই আন্দোলনের বিরুদ্ধে তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ফলে বাধ্য হয়ে তারা শাান্তি আলোচনায় বসেছে।”

বাহরাম কাসেমি

বাহরাম কাসেমি বলেন, “তারা কৌশলগত ভুল করেছে এবং দখলদারিত্ব, আগ্রাসন ও ইয়েমেনের ইতিহাস সম্পর্কে প্রকৃত ধারণা না নিয়েই তারা হামলা করে বসেছে। অথচ এটা নিশ্চিত ছিল যে, সমস্ত দুঃখ-কষ্ট ও ভোগান্তি সহ্য করে ইয়েমেনের জনগণ নিজেদের রক্ষা করবেন। এ কারণে আমরা প্রথম থেকেই নিশ্চিত ছিলাম যে, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক সমাধান ব্যর্থ হতে বাধ্য তা সৌদি ও আমিরাতের সামরিক শক্তি যত বড়ই হোক না কেন।”#  

পার্সটুডে/এসআইবি/১৭