সিরিয়ার দেইর-আজ-জোরে ৫ ব্রিটিশ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i67256-সিরিয়ার_দেইর_আজ_জোরে_৫_ব্রিটিশ_সেনা_নিহত
সিরিয়ার দেইর-আজ-জোরের আশ-শাফা উপশহরে দায়েশ সন্ত্রাসীদের হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত এবং অসংখ্য আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১১, ২০১৯ ১৩:২১ Asia/Dhaka
  • সিরিয়ায় ব্রিটিশ সেনা নিহত
    সিরিয়ায় ব্রিটিশ সেনা নিহত

সিরিয়ার দেইর-আজ-জোরের আশ-শাফা উপশহরে দায়েশ সন্ত্রাসীদের হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত এবং অসংখ্য আহত হয়েছে।

সিরিয়ার আরবি দৈনিক আল-ওয়াতান স্থানীয় সূত্রের বরাত দিয়ে লিখেছে, আহত ব্রিটিশ সেনাদেরেকে সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাস্কা এলাকার আশ-শাদাদি হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরিয়ার কুর্দি ডেমোক্র্যাটিক বাহিনী সম্প্রতি এক অভিযান চালিয়ে দেইর-আজ-জোরের আশ-শাফা উপশহরটি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

ডেমোক্র্যাটিক বাহিনী শহরটির ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর দায়েশ সন্ত্রাসীদের সঙ্গে পুনরায় সংঘর্ষ শুরু হয়।সিরিয়ার গণমাধ্যমেও সম্প্রতি খবর প্রচারিত হয়েছে যে, দেইর-আজ-জোরে দায়েশ সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু  ব্রিটিশ সেনা আহত হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন