রাখঢাক ছাড়াই ইসরাইল সফরে গেলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i67440-রাখঢাক_ছাড়াই_ইসরাইল_সফরে_গেলেন_আমিরাতের_পররাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আন-নাহইয়ান এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। এ সফরের জন্য গোপনীয়তার তেমন তোয়াক্কা তারা করেন নি এবং আবুধাবি থেকে তেল আবিব সরাসরি বিমানযোগে গেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৯ ১৪:১২ Asia/Dhaka
  • আবদুল্লাহ বিন জায়েদ আন-নাহইয়ান
    আবদুল্লাহ বিন জায়েদ আন-নাহইয়ান

সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আন-নাহইয়ান এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। এ সফরের জন্য গোপনীয়তার তেমন তোয়াক্কা তারা করেন নি এবং আবুধাবি থেকে তেল আবিব সরাসরি বিমানযোগে গেছেন।

আবুধাবি থেকে সরাসরি বিমানযোগে তাদের তেল আবিব যাওয়ার খবর প্রথম দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের সংবাদপত্র ইয়েদিয়ত আহরোনোতের সাংবাদিক ইতালি ব্লুমেন্টাল। তিনি উল্লেখ করেন, জর্দাদের রাজধানী আম্মানে স্পর্শ না করে আবুধাবি থেকে ব্যক্তিগত একটি বিমান সরাসরি তেল আবিবে এসেছে।

তাহনুন বিন জায়েদ

ইসরাইলের বিশ্লেষক এদি কোহেন এ খবর পরে নিশ্চিত করেন। তিনি জানান, বিমানটি আবদুল্লাহ এবং ইউএই'র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদকে বহন করেছে।

তিনি আরো জানান, দুই আরব কর্মকর্তা তেল আবিবের রিজ কার্লটন লাক্সারি হোটেলে অবস্থান করছেন এবং স্থানীয় আরেনা বিপণী কেন্দ্র তাদের কেনাকাটা করতেও দেখা গেছে। এদিকে, সিরিয়ার সরকার বিরোধী নেতা বাসসাম জারাও টুইটার বার্তায় এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র কয়েকটি আরব দেশ সফরের পরই এ ঘটনা ঘটল। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলসহ কয়েকটি আরব দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ সফর করেছিলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন