জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি স্কুল শিক্ষককে হত্যা
https://parstoday.ir/bn/news/west_asia-i69684-জর্দান_নদীর_পশ্চিম_তীরে_ফিলিস্তিনি_স্কুল_শিক্ষককে_হত্যা
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন বসতি স্থাপনকারী ইহুদিবাদী ট্রাক চাপা দিয়ে একজন ফিলিস্তিনি শিক্ষককে হত্যা করেছে। পশ্চিম তীরের বেথেলহাম শহরের দক্ষিণ-পূর্বে ‘তুকু’ বসতির কাছে গতকাল (বৃহস্পতিবার) এ পৈশাচিক হত্যাকাণ্ড ঘটে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৯ ০২:৪৬ Asia/Dhaka
  • এই গাড়িতে করে স্কুলে যাচ্ছিলেন ফাতিমা মোহাম্মাদ সোলায়মান
    এই গাড়িতে করে স্কুলে যাচ্ছিলেন ফাতিমা মোহাম্মাদ সোলায়মান

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন বসতি স্থাপনকারী ইহুদিবাদী ট্রাক চাপা দিয়ে একজন ফিলিস্তিনি শিক্ষককে হত্যা করেছে। পশ্চিম তীরের বেথেলহাম শহরের দক্ষিণ-পূর্বে ‘তুকু’ বসতির কাছে গতকাল (বৃহস্পতিবার) এ পৈশাচিক হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, একজন উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারী বৃহস্পতিবার সকালে ৪২ বছর বয়সি ফিলিস্তিনি শিক্ষক ফাতিমা মোহাম্মাদ সোলায়মানকে তার বাসভবনের সামনে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়।

ওই ইসরাইলি প্রথমে ফিলিস্তিনি শিক্ষকের গাড়িতে ধাক্কা দেয়। এ সময় ফাতিমা গাড়ি থেকে নীচে নেমে গাড়ির ক্ষতি পর্যবেক্ষণ করতে গেলে ওই বসতি স্থাপনকারী চালক তার ট্রাকটিকে ফাতিমার শরীরের ওপর দিয়ে চালিয়ে দেয়।

উল্লেখ্য, জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় নানা অজুহাতে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে ইসরাইলী সেনারা। সেইসঙ্গে উগ্র বেসামরিক ইহুদিবাদীরাও ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের পাশবিক আচরণ চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯