সৌদি ও আমিরাতের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i71129-সৌদি_ও_আমিরাতের_জন্য_আরও_বিস্ময়_অপেক্ষা_করছে_ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতকাল সৌদি আরবের আসিরে কিং খালিদ বিমান ঘাঁটিতে উন্নত রাডার ব্যবস্থা ও কন্ট্রোল রুমগুলোতে আমরা ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছি। আমাদের হামলা সফল হয়েছে। কিন্তু আমেরিকার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও শত্রুরা ড্রোনকে শনাক্ত করতে পারে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০১৯ ১৪:৫৯ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জন্য আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে। তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতকাল সৌদি আরবের আসিরে কিং খালিদ বিমান ঘাঁটিতে উন্নত রাডার ব্যবস্থা ও কন্ট্রোল রুমগুলোতে আমরা ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছি। আমাদের হামলা সফল হয়েছে। কিন্তু আমেরিকার সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও শত্রুরা ড্রোনকে শনাক্ত করতে পারে নি।

ইয়াহিয়া সারি আরও বলেন, 'কিং খালিদ বিমান ঘাঁটি' হচ্ছে আগ্রাসী জোটের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটি ইয়েমেন ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এর চেয়েও বড় ধরণের হামলা করতে সক্ষম। ক্রমেই হামলার মাত্রা বাড়ানো হবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত বাহিনী যেসব হামলা করছে সেগুলোর দলিল-প্রমাণ তাদের কাছে রয়েছে বলে জানান ওই মুখপাত্র।

ইয়েমেনি ড্রোন

তিনি আরও বলেন, সৌদি ও আমিরাতের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। অদূর ভবিষ্যতেই তা জানানো হবে। এ সময় অবিলম্বে ইয়েমেনে হামলা বন্ধ করার আহ্বান জানান ইয়াহিয়া সারি।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#

পার্সটুডে/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।