সৌদি আরবের ২ বিমানবন্দরে ইয়েমেনের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i71509-সৌদি_আরবের_২_বিমানবন্দরে_ইয়েমেনের_হামলা
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী আবারও সৌদি আরবের আবহা ও জিযান বিমানবন্দরে হামলা চালিয়েছে। তারা বলেছে, দু’টি বিমানবন্দরেই জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৯ ০৯:১৪ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী আবারও সৌদি আরবের আবহা ও জিযান বিমানবন্দরে হামলা চালিয়েছে। তারা বলেছে, দু’টি বিমানবন্দরেই জঙ্গিবিমানের হ্যাঙ্গারসহ সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে।

আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, সামরিক বাহিনীর ড্রোন ইউনিট মঙ্গলবার রাতে বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ সম্পর্কে বলেছেন, তাদের ড্রোন জঙ্গি বিমানের হ্যাঙ্গার ও কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনিদের বিরুদ্ধে অব্যাহত হামলা এবং সর্বাত্মক অবরোধের পাল্টা জবাব হিসেবে তারা এই আঘাত হেনেছেন বলে তিনি জানান।

ইয়েমেনি ড্রোন

ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা আগেই বলেছি সৌদি আরবের বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি আর নিরাপদ থাকবে না। যতদিন পর্যন্ত আমাদের ওপর হামলা ও অবরোধের অবসান না ঘটবে ততদিন পর্যন্ত আমাদের পাল্টা আঘাত অব্যাহত থাকবে।

তিনি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তৎপর বিভিন্ন কোম্পানি এবং বেসামরিক লোকদের উদ্দেশে বলেন, আপনারা বিমানবন্দর, সামরিক ঘাঁটি  ও এর আশেপাশের এলাকাগুলো থেকে দূরে অবস্থান গ্রহণ করুন।

এর আগেও ইয়েমেনের সামরিক বাহিনী আবহা ও জিযান বিমান বন্দরে হামলা চালিয়েছে।# 

পার্সটুডে/২৬ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন