ইসরাইলি কমান্ডারের পদত্যাগ; বিজয় বলছে হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাযেম কাসেম বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যর্থ অভিযানের দায়ে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা বিভাগের একজন শীর্ষস্থানীয় কমান্ডারের পদত্যাগের মধ্যদিয়ে প্রতিরোধ সংগ্রামের সক্ষমতা আবারো সবার সামনে স্পষ্ট হয়েছে। এটাকে তিনি ফিলিস্তিনিদের জন্য বিজয় বলেও উল্লেখ করেন।
ফিলিস্তিনের খান ইউনুসে ২০১৮ সালের ব্যর্থ অভিযানের কমান্ডার পদত্যাগ করেছেন বলে ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনোত খবর প্রকাশ করার পর হামাসের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
২০১৮ সালের ১১ নভেম্বর ইসরাইলের একদল কমান্ডো ফিলিস্তিনের খান ইউনুসের পূর্বাঞ্চলে অতর্কিত হামলা চালায়। কিন্তু ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয় এবং ওই অভিযান চালাতে এসে কয়েকজন ইসরাইলি কমান্ডো প্রাণ হারায়।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম আরো বলেছেন, খান ইউনুসে ইসরাইলের ব্যর্থ অভিযান ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সরকারের জন্য ছিল বড় ধরনের ভূমিকম্প। তিনি বলেন, ওই কমান্ডারের পদত্যাগের মধ্যদিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, ইহুদিবাদীরা এখন হতবিহ্বল অবস্থায় রয়েছে।
২০১৮ সালের ব্যর্থ অভিযানের পর ফিলিস্তিনিরা ৫০০ ক্ষেপণাস্ত্র ও রকেট ছুঁড়ে এর জবাব দিয়েছিল#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।