ইরান সফরে হামাস নেতৃবৃন্দ; সিরিয়া ইস্যুতে হানিয়ার নয়া আশাবাদ
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, হামাসের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল আজ (শনিবার) থেকে ইরান সফর শুরু করবে।
প্রতিনিধি দলটি কয়েক দিন ধরে ইরান সফর করবে বলে তিনি জানিয়েছেন। তবে এই সফর কয় দিনের তা স্পষ্ট করেন নি হানিয়া। তুর্কি গণমাধ্যমকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
সিরিয়া ইস্যুতে হানিয়া বলেছেন, সিরিয়ায় সংকট তৈরির পর সেখান থেকে সরে আসার যে সিদ্ধান্ত হামাস নিয়েছিল তা ছিল সাংগঠনিক একটি সিদ্ধান্ত এবং সিরিয়ার ঘটনা থেকে হামাস অনেক কিছু শিখেছে।
তিনি বলেন, হামাস সব সময় সিরিয়ার নিরাপত্তা রক্ষার পক্ষে ছিল এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করে নি, ভবিষ্যতেও করবে না।
ইসমাইল হানিয়া আশা প্রকাশ করে বলেন, সিরিয়ার পরিস্থিতি আবারও স্থিতিশীল হবে এবং দেশটি পূর্ণ শক্তি নিয়ে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দখলদার ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইলের সব স্থানে আঘাত হানতে পারবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।