ইসরাইলে যে সরকারই আসুক তাতে কিছু যায় আসে না: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i73764-ইসরাইলে_যে_সরকারই_আসুক_তাতে_কিছু_যায়_আসে_না_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, ফিলিস্তিনিদের কাছে ইহুদিবাদী ইসরাইলের সংসদ নির্বাচনের কোনো গুরুত্ব নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১৩:২৬ Asia/Dhaka
  • আব্দুল লতিফ আল-কানু
    আব্দুল লতিফ আল-কানু

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, ফিলিস্তিনিদের কাছে ইহুদিবাদী ইসরাইলের সংসদ নির্বাচনের কোনো গুরুত্ব নেই।

তিনি আজ (বুধবার) লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

হামাসের মুখপাত্র আরও বলেছেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে ইসরাইলের সংসদ নির্বাচনের কোনো প্রভাব নেই, প্রতিরোধ সংগ্রামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

আব্দুল লতিফ আল-কানু বলেন, ইহুদিবাদী ইসরাইলের সব সরকার একই ধরণের। তারা যে ধরণের মন্ত্রিসভাই গঠন করুক না কেন, তা হবে দখলদার মন্ত্রিসভা। এটা ফিলিস্তিনিদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে সরকারই আসুক তাতে ফিলিস্তিনিদের কিছু যায় আসে না। 

বর্ণবাদী ইসরাইলের সংসদ নির্বাচনে নেতানিয়াহু'র লিকুদ পার্টি সর্বোচ্চ আসন পেতে ব্যর্থ হওয়ার পর হামাস এ প্রতিক্রিয়া জানালো।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।