তুর্কি অভিযান রুখতে মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে সিরীয় সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i74437-তুর্কি_অভিযান_রুখতে_মানবিজ_শহরের_নিয়ন্ত্রণ_নিচ্ছে_সিরীয়_সেনারা
সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। শহরটিতে বর্তমানে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি যাতে তুরস্কের সেনাদের হাতে না পড়ে সে জন্য সিরিয়ার সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৯ ১৩:১১ Asia/Dhaka
  • সিরিয়ার সরকারি সেনা
    সিরিয়ার সরকারি সেনা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। শহরটিতে বর্তমানে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি যাতে তুরস্কের সেনাদের হাতে না পড়ে সে জন্য সিরিয়ার সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

সম্প্রতি রাশিয়া, সিরিয়া, আমেরিকা এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ’র মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরের নিয়ন্ত্রণ নেবে সিরিয়ার সেনারা। সিরীয় সেনারা সেখানে ভারী এবং মাঝারি ধরনের অস্ত্র মোতায়েন পারবে এবং সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উড়িয়ে দেবে।

সিরিয়ায় তুর্কি সামরিক অভিযান

মানবিজ শহরে সিরিয়ার সরকারি সেনা মোতায়েনের অর্থ হচ্ছে সেখানে তুরস্কের সামরিক অভিযান মোকাবেলা করবে তারা। গত কয়েকদিন ধরে তুরস্কের সেনারা এবং ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে।

গতকাল শনিবার মানবিজ শহর থেকে আমেরিকার সর্বশেষ সেনা প্রত্যাহার করা হয়েছে। ২০১৬ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে শহরটি মুক্ত করা হয়। এরপর থেকে সেখানে মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ’র নিয়ন্ত্রণ ছিল।#

পার্সটুডে/এসআইবি/১৩