গাজায় বিমান হামলার পরিণতি ইসরাইলকে ভোগ করতে হবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i74942-গাজায়_বিমান_হামলার_পরিণতি_ইসরাইলকে_ভোগ_করতে_হবে_হামাস
গাজা উপত্যকায় হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, গাজায় আবার হামলা চালালে এর পরিণতির দায় তেল আবিবকে বহন করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৯ ১৩:৪০ Asia/Dhaka
  • হামাসের মুখপাত্র ফাউজি বারহুম
    হামাসের মুখপাত্র ফাউজি বারহুম

গাজা উপত্যকায় হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, গাজায় আবার হামলা চালালে এর পরিণতির দায় তেল আবিবকে বহন করতে হবে।

গতকাল (শুক্রবার) ইসরাইলি জঙ্গিবিমান অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহর ও এর আশপাশের কিছু এলাকায় হামলা চালায়। গাজা-ইসরাইল সীমান্তে ইহুদিবাদী সেনাদের হামলায় বহু ফিলিস্তিনি আহত হওয়ার কয়েক ঘণ্টা পর ওই বিমান হামলা চালানো হয়। গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, উত্যকার দক্ষিণ প্রান্তের একটি ছোট বাড়িতে ইসরাইলি বিকমান হামলায় ২৭ বছর বয়সি এক বেসামরিক ফিলিস্তিনি নিহত ও অপর দু’জন আহত হন।

গাজা সীমান্তে হানাদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানায় ফিলিস্তিনি কিশোর ও তরুণরা

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম আজ (শনিবার) বলেন, গাজায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যার পরিণতি ইসরাইলের জন্য বুমেরাং হবে। তিনি আরো বলেন, “ফিলিস্তিনি জাতির রক্ত অত্যন্ত মূল্যবান এবং কেউ সে রক্তের অপচয় করুক সে অনুমতি আমরা দেব না।”

কুদস দখল ইসরাইলি সেনারা দাবি করেছে, গাজা থেকে অধিকৃত ফিলিস্তিনে (ইসরাইলে) ১০টি রকেট হামলার জবাবে তারা অবরুদ্ধ ওই উপত্যকায় বিমান হামলা চালিয়েছে।

দখলদার ইহুদিবাদী সরকার ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে সেখানকার অন্তত ১‌৫ লাখ ফিলিস্তিনি মানবেতর জীবনযাপন করছেন। এই অবরোধ প্রত্যাহারের দাবিতে ২০১৮ সালের ৩০ মার্চ থেকে প্রতি শুক্রবার উপত্যকার ফিলিস্তিনি জনগণ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে আসছেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।