৪৮ ঘণ্টায় ১৫০ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি: ইয়েমেনের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i74994-৪৮_ঘণ্টায়_১৫০_দফা_বিমান_হামলা_চালিয়েছে_সৌদি_ইয়েমেনের_মুখপাত্র
ইয়েমেনে ৪৮ ঘণ্টায় দেড়শ' দফা বিমান হামলা করেছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৯ ১৫:৪০ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

ইয়েমেনে ৪৮ ঘণ্টায় দেড়শ' দফা বিমান হামলা করেছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে ১৫০ বারের বেশি বোমাবর্ষণ করেছে। এর ফলে বহু বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছেন।

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সাল থেকে দরিদ্র প্রতিবেশী ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। একইসঙ্গে স্থল, আকাশ ও সাগর পথে অবরোধ আরোপ করে রেখেছে।

এর ফলে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ইয়েমেনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট।

তবে ইয়েমেনিদের প্রতিরোধের কারণে সৌদি আরব এখন পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারে নি। #  

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।