‘আরবদের আঁতাতের কারণে ইয়েমেনকে হুমকি দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে ইসরাইল’
https://parstoday.ir/bn/news/west_asia-i75160-আরবদের_আঁতাতের_কারণে_ইয়েমেনকে_হুমকি_দেয়ার_ধৃষ্টতা_দেখিয়েছে_ইসরাইল’
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঁতাত করায় তেল আবিব ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। হামাসের পলিটব্যুরো সদস্য মাহমুদ আয-যাহার ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ইয়েমেন বিরোধী হুমকির কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৯ ০৩:৪৫ Asia/Dhaka
  • হামাসের পলিটব্যুরো সদস্য মাহমুদ আয-যাহার
    হামাসের পলিটব্যুরো সদস্য মাহমুদ আয-যাহার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঁতাত করায় তেল আবিব ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। হামাসের পলিটব্যুরো সদস্য মাহমুদ আয-যাহার ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ইয়েমেন বিরোধী হুমকির কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।

নেতানিয়াহু সম্প্রতি এক বক্তব্য বলেন, ইসরাইল বিরোধী দেশগুলোর জোটে যোগ দিয়েছে ইয়েমেন এবং এ অবস্থা চলতে থাকলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেবে তেল আবিব।একটি আরব দেশের বিরুদ্ধে তার এ ধৃষ্টতাপূর্ণ উক্তির তীব্র সমালোচনা করে যাহার বলেন, কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঁতাত করায় এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করার কারণে নেতানিয়াহু এ ধরনের ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দেয়ার সাহস পেয়েছেন।

সাম্প্রতিক সময়ে রাখঢাক না রেখে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলছে সৌদি আরব

হামাসের এই নেতা কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, কিছু আরব দেশ কুদস দখলদার ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে চরম কাপুরুষতার পরিচয় দিয়েছেন এবং তাদের এ উদ্যোগ ফিলিস্তিনি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়।মাহমুদ আয-যাহার বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য শক্তিশালী করার মাধ্যমেই কেবল ইসরাইলের সঙ্গে জোট করার আরব উদ্যোগ প্রতিহত করা সম্ভব।

বিগত মাসগুলোতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের কথা রাখঢাক না রেখে প্রকাশ্যে বলতে শুরু করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ। মাতৃভূমি মুক্ত করার লক্ষ্যে তেল আবিবের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে দুর্বল করার লক্ষ্যে ইসরাইলের সঙ্গে সৌদি আরব আঁতাত করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।