সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের ২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i75535-সিরিয়া_সীমান্তের_কাছে_তুরস্কের_২_সেনা_নিহত
সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে মর্টারের গোলার আঘাতে দুই তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৯ ১৪:৩১ Asia/Dhaka
  • তাল-আবিয়াদ শহর দখলের পর টহল দিচ্ছে তুরস্কের সেনারা
    তাল-আবিয়াদ শহর দখলের পর টহল দিচ্ছে তুরস্কের সেনারা

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে মর্টারের গোলার আঘাতে দুই তুর্কি সেনা নিহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

আজ (বৃহস্পতিবার) তুর্কি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গতকাল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশের আকাকালে শহরের সীমান্তে এসব সেনা মর্টার হামলার শিকার হয়।

হামলার পর তুরস্কের গোলন্দাজ বাহিনী তার জবাব দেয় এবং ওই অঞ্চলে সামরিক অভিযান চলছে। এ ব্যাপারে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বিস্তারিত আর কিছু বলে নি।

যে শহরে হামলা হয়েছে সেটি সিরিয়ার সীমান্তবর্তী তাল-আবিয়াদ শহরের কাছে অবস্থিত। তুরস্কের ওয়াইপিজি কুর্দি গেরিলাদের কাছ থেকে শহরটির সম্প্রতি তুর্কি সেনা ও সিরিয়ার গেরিলা মিত্ররা দখল করে নেয়।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল জুড়ে গত ৯ অক্টোবর তুরস্কের সেনারা কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সিরিয়ার সরকার এ অভিযানের চরম বিরোধিতা করে এবং এক পর্যায়ে রাশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি করে তুরস্ক। ওই চুক্তির আওতায় সিরিয়া সীমান্ত থেকে ৩২ কিলোমিটার ভেতরে আসার প্রতিশ্রুতি দেয় কুর্দি গেরিলারা।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।