বিনা জবাবে পার পাবে না ইসরাইলি হামলা: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i75785-বিনা_জবাবে_পার_পাবে_না_ইসরাইলি_হামলা_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের অবস্থানগুলোর উপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা চালাচ্ছে তা বিনা জবাবে পার পাবে না। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৯ ০৮:৩২ Asia/Dhaka
  • হামাস যোদ্ধাদের ফাইল ফটো
    হামাস যোদ্ধাদের ফাইল ফটো

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের অবস্থানগুলোর উপর ইহুদিবাদী ইসরাইল যে বিমান হামলা চালাচ্ছে তা বিনা জবাবে পার পাবে না। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম গতকাল (রোববার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, দখলদার ইসরাইল যে হামলা চালাচ্ছে তা আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। তিনি আরো বলেন, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এখন অনেক বেশি অভিজ্ঞ এবং তারা জানে ইহুদিবাদী ইসরাইলের এই আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়।

হামাস মুখপাত্র ফাউজি বারহুম 

গতকাল সকালের দিকে ইসরাইলের একটি জঙ্গিবিমান গাজায় হামাসের অবস্থানে হামলা চালায়। ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি বিমান অন্তত দুটি অবস্থানে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জঙ্গিবিমান ও হেলিকপ্টারের সাহায্যে ‘সন্ত্রাসী’ হামাসের কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি নৌঘাঁটিতে হামলা চালানো হয়। ইসরাইলের ওপরে যে সমস্ত হামলা হচ্ছে তা গাজা উপত্যকা থেকে হচ্ছে এবং এ জন্য হামাসকেই সমস্ত দায়-দায়িত্ব বহন করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৯