আবু জিহাদ হত্যায় কাজ করেছে ৩ হাজার ব্যক্তি: ইসরাইলি টিভি
https://parstoday.ir/bn/news/west_asia-i75833-আবু_জিহাদ_হত্যায়_কাজ_করেছে_৩_হাজার_ব্যক্তি_ইসরাইলি_টিভি
ফিলিস্তিনি নেতা খলিল ইব্রাহিম আল-ওয়াজির ওরফে আবু জিহাদকে হত্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। ১৯৮৮ সালের ১৬ এপ্রিল তিউনিসিয়ার তিউনিসে তাকে হত্যা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০১৯ ১৩:৫২ Asia/Dhaka
  • খালিল আল ওয়াজির (বামে)
    খালিল আল ওয়াজির (বামে)

ফিলিস্তিনি নেতা খলিল ইব্রাহিম আল-ওয়াজির ওরফে আবু জিহাদকে হত্যার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। ১৯৮৮ সালের ১৬ এপ্রিল তিউনিসিয়ার তিউনিসে তাকে হত্যা করা হয়।

ইসরাইলের টিভি চ্যানেল 'থার্টিন' জানিয়েছে, ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের উপ-প্রধান আবু জিহাদকে হত্যায় ইসরাইলি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা মোসাদের তিন হাজার ব্যক্তি সম্পৃক্ত ছিল। তাকে হত্যায় তিন হাজার লোকের পাশাপাশি ব্যবহৃত হয়েছে পাঁচটি ফাইটিং বোট ও হেলিকপ্টার। আবু জিহাদ ছিলেন ফাতাহ আন্দোলনের প্রধান ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ বন্ধু।

টিভি চ্যানেলটির এ সংক্রান্ত ডকুমেন্টারিতে এ কথাও স্বীকার করা হয়েছে যে, বিশ্বের যেসব দেশ আদালতের অনুমোদন ছাড়াই মানুষ হত্যা করে থাকে তাদের অন্যতম হচ্ছে ইসরাইল।

চ্যানেল থার্টিনের ডকুমেন্টারিতে আরও স্বীকার করা হয়েছে, ইসরাইলি বাহিনী ১৯৯৭ সালে হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান খালেদ মাশয়ালকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এছাড়া ১৯৯৬ সালে হামাস নেতা ইয়াহিয়া আইয়াশকে হত্যার বিবরণও তুলে ধরেছে এই টিভি চ্যানেল।

ইহুদিবাদী ইসরাইল এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে বেশ কয়েক জন ফিলিস্তিনি নেতাকে হত্যা করেছে।#

পার্সটুডে/এসএ/১০   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।