ইরানের সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই: সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i76878-ইরানের_সঙ্গে_আলোচনাকে_স্বাগত_জানাই_সৌদি_আরব
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ (বুধবার) বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০২০ ১৬:৫০ Asia/Dhaka
  • ফয়সাল বিন ফারহান
    ফয়সাল বিন ফারহান

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ (বুধবার) বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই, তবে শর্ত হলো বিভিন্ন গোষ্ঠীর প্রতি সহিংসতামূলক সহযোগিতা বন্ধ করতে হবে। তিনি এমন সময় এই অভিযোগ করলেন যখন সৌদি আরব প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে এবং আইএসসহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক দেশ ইরানের সঙ্গে আমাদের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য প্রস্তাব দিচ্ছে। আমরা এজন্য খুশি যে, ইরানের সঙ্গে সহিংসতা ও উত্তেজনা থেকে গোটা অঞ্চল বিরত থেকেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তারা সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।