মার্কিন বাহিনীকে অবিলম্বে ইরাক ছাড়তে হবে: ইরাকি ডেপুটি স্পিকার
https://parstoday.ir/bn/news/west_asia-i77264-মার্কিন_বাহিনীকে_অবিলম্বে_ইরাক_ছাড়তে_হবে_ইরাকি_ডেপুটি_স্পিকার
ইরাকের সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার হাসান করিম আল কা’বি বলেছেন, মার্কিন বাহিনীকে অবিলম্বে ইরাক ছাড়তে হবে। কারণ আমেরিকা ইরাকে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের একের পর এক হস্তক্ষেপমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ০৬:৩৬ Asia/Dhaka
  • হাসান করিম আল কা’বি
    হাসান করিম আল কা’বি

ইরাকের সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার হাসান করিম আল কা’বি বলেছেন, মার্কিন বাহিনীকে অবিলম্বে ইরাক ছাড়তে হবে। কারণ আমেরিকা ইরাকে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের একের পর এক হস্তক্ষেপমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ইরাকের সংসদের ডেপুটি স্পিকার আরও বলেন, মার্কিন দূতাবাস বুধবার যে বিবৃতি দিয়েছে তা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ। বুধবার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে নাজাফ শহরে সহিংস বিক্ষোভ মোকাবেলায় সরকারের পদক্ষেপের সমালোচনা করছে।

ইরাকি সংসদ

ইরাকে সরকার বিরোধী যে বিক্ষোভ হচ্ছে তাতে বিজাতীয় শক্তির উসকানি রয়েছে বলে এরই মধ্যে বিভিন্ন তথ্য-প্রমাণে জানা গেছে।

ইরাকের হিজবুল্লাহ ব্রিগেডস বলেছে, সেদেশে অস্থিরতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ জড়িত। তারা সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে অপপ্রচার চালাচ্ছে।

ইরাকের সংসদ এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।