গ্যাস-বিদ্যুৎ আমদানির জন্য আবার মার্কিন নিষেধাজ্ঞা ছাড় পেল ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i77442-গ্যাস_বিদ্যুৎ_আমদানির_জন্য_আবার_মার্কিন_নিষেধাজ্ঞা_ছাড়_পেল_ইরাক
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির জন্য ইরাককে আবারো নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে মার্কিন সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৪:৪৩ Asia/Dhaka
  • ইরান থেকে বিদ্যুৎ আমদানি করে ইরাক
    ইরান থেকে বিদ্যুৎ আমদানি করে ইরাক

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির জন্য ইরাককে আবারো নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে মার্কিন সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

ইরাকের দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, নতুন ছাড়ের আওতায় ইরাক আরো ৪৫ দিন প্রতিবেশী ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করতে পারবে। এর আগে গত অক্টোবর মাসে ইরাককে ১২০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল আমেরিকা এবং ওই ছাড়ের মেয়াদ ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। সে হিসেবে আজই ওই মেয়াদ শেষ হচ্ছে।

ইরান থেকে গ্যাস আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করে ইরাক

তবে ইরাক যাতে বিদ্যুৎ সংকটে না পড়ে সেজন্য ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির জন্য নতুন করে নিষেধাজ্ঞা ছাড় অনুমোদন করলো আমেরিকা। ইরাক এ সময়ের মধ্যে গ্যাস উত্তোলনে স্বাধীন হওয়ার জন্য একটি পরিকল্পনা পেশ করবে। এরপর নিষেধাজ্ঞা ছাড়ের সময়সীমা আরো বাড়ানো হবে।

নিষেধাজ্ঞা ছাড়ের ব্যাপারে ইরাকের পক্ষ থেকে যেসব কর্মকর্তা জড়িত ছিলেন তাদের মধ্যে একজন জানিয়েছেন, সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমেরিকার কাছে নতুন কোনো পরিকল্পনা পেশ করা হয় নি।#

পার্সটুডে/এসআইবি/১৩