ইয়েমেনে নতুন করে সৌদি বিমান হামলা: ৩০ বেসামরিক নাগরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i77490-ইয়েমেনে_নতুন_করে_সৌদি_বিমান_হামলা_৩০_বেসামরিক_নাগরিক_নিহত
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনের গণমাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৬:২৩ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বিমান হামলা (ফাইল ফটো)
    ইয়েমেনে সৌদি বিমান হামলা (ফাইল ফটো)

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনের গণমাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে।

ইয়েমেনের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদি সরকারের যুদ্ধ বিমানগুলো জাওফ প্রদেশের আল-মাসলুব এলাকায় আজ অন্তত আট দফা হামলা চালায়।

শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি টর্নেডো যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করে। ওই বিমানের ধ্বংসস্তূপ দেখার জন্য লোকজন যখন সেখানে জড়ো হয় তখন সৌদি আরব বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালায়। এতে ওই ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়।

সৌদি আরবের টর্নেডো যুদ্ধবিমান

সৌদি বিমান হামলায় হতাহতদের উদ্ধারের জন্য সেখানে স্বাস্থ্য বিভাগের লোকজন যেতে পারছেন না কারণ সৌদি আরব ওই এলাকায় দফায় দফায় হামলা চালাচ্ছে।

আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বিমান হামলায় লোকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণে মৃতের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫