করোনা প্রসঙ্গে ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী বললেন হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i78263-করোনা_প্রসঙ্গে_ট্রাম্পকে_বিশ্বের_সবচেয়ে_জঘন্য_মিথ্যাবাদী_বললেন_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন। চলমান করোনাভাইরাস মহামারি সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র স্বচ্ছতাকে এড়িয়ে চলছে বলে উল্লেখ করে এ কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ১৪, ২০২০ ০৯:৩৪ Asia/Dhaka
  • করোনা প্রসঙ্গে ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী বললেন হিজবুল্লাহ মহাসচিব

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন। চলমান করোনাভাইরাস মহামারি সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র স্বচ্ছতাকে এড়িয়ে চলছে বলে উল্লেখ করে এ কথা বলেন তিনি।

বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী

তিনি বলেন, করোনার বিরুদ্ধ চলমান লড়াইয়ের সঙ্গে বিশ্বযুদ্ধের মিল রয়েছে। আর এ যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্প ও তার সঙ্গীরা জঘন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে জানান তিনি।

করোনাভাইরাসের ঝুঁকিকে হালকা করে দেখানোর চেষ্টা ট্রাম্প করছে উল্লেখ করে তিনি আরও বলেন, করোনায় আক্রান্তদের সঠিক সংখ্যা আমেরিকা প্রকাশ করছে না। একই অভিযোগ ব্রিটেনের বিরুদ্ধেও করেন তিনি।

করোনা বিরোধী লড়াইয়ে ইরানের প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। তেহরানের দেয়া ওয়াশিংটনের সহায়তা প্রস্তাব প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, করোনা বিরোধী লড়াইয়ে আমেরিকার সহায়তার দরকার ইরানের নেই। বরং ইরানের ওপর আরোপিত মার্কিন এক তরফা নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত বলে জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।