ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কৌশল প্রয়োজন: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i79275-ইসরাইলের_বিরুদ্ধে_ঐক্যবদ্ধ_কৌশল_প্রয়োজন_হামাস
ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ ও সম্মিলিত কৌশল প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলছে, ইসরাইলে যে ঐকমত্যের সরকার গঠন হয়েছে তারপর তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থান হওয়া উচিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০২০ ১৩:২৩ Asia/Dhaka
  • হামাস মুখপাত্র ফাউজি বারহুম
    হামাস মুখপাত্র ফাউজি বারহুম

ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ ও সম্মিলিত কৌশল প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলছে, ইসরাইলে যে ঐকমত্যের সরকার গঠন হয়েছে তারপর তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থান হওয়া উচিত।

হামাসের মুখপাত্র ফাউজি বারহুম আজ (বুধবার) এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে ইহুদিবাদী ইসরাইলকে প্রতিরোধ করার পরিকল্পনার ভিত্তিতে এই ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য।

বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) ও বেনি গান্তজ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জেনারেল বেনি গান্তজ ঐকমত্যের সরকার গঠনের চুক্তিতে পৌঁছার একদিন পর হামাসের পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হলো। বেনি গান্তজ ও নেতানিয়াহুর ঐকমত্যের সরকার ইসরাইলকে তিন বছর শাসন করবে।

এ সম্পর্কে হামাস মুখপাত্র বলেন, এই সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার এবং স্বার্থ বিনষ্ট করবে এবং তারা নানামুখী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তাদেরকে ভীতসন্ত্রস্ত করে তুলবে। এ পরিস্থিতি মোকবেলায় ফিলিস্তিনিদের ঐক্যের কোনো বিকল্প নেই।#

পার্সটুডে/এসআইবি/২২