হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করায় জার্মানির নিন্দা করল ইসলামি জিহাদ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i79547-হিজবুল্লাহকে_কালো_তালিকাভুক্ত_করায়_জার্মানির_নিন্দা_করল_ইসলামি_জিহাদ_আন্দোলন
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করায় জার্মানির ব্যাপক সমালোচনা ও নিন্দা করেছে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন জিহাদ। সংগঠনটি বলেছে, জার্মানির এই আচরণ আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা করার নামান্তর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০২০ ১৭:৩৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহ যোদ্ধা
    হিজবুল্লাহ যোদ্ধা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করায় জার্মানির ব্যাপক সমালোচনা ও নিন্দা করেছে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন জিহাদ। সংগঠনটি বলেছে, জার্মানির এই আচরণ আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে সহযোগিতা করার নামান্তর।

আজ (শনিবার) এক বিবৃতিতে জিহাদ আন্দোলন জার্মানির পদক্ষেপকে আমেরিকা-ইসরাইলের চাপের মুখে পক্ষ নেয়া এবং ইসরাইলি দখলদারিত্বের পক্ষে কাজ করার সামিল বলে উল্লেখ করেছে। ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন এবং সন্ত্রাসবাদের চর্চা করে আসছে যার কারণে অব্যাহতভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে রয়েছে।

ইসলামি জিহাদ আন্দোলনের লোগো

বৃহস্পতিবার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে জার্মানি কালো তালিকাভুক্ত করে এবং ইউরোপের এই দেশটিতে হিজবুল্লাহর যেকোন ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এই সংগঠনের সাথে সম্পর্ক যুক্ত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে। এছাড়া, রাজধানী বার্লিন, ব্রেমেন এবং নর্থ রাইন ওয়েস্টফেলিয়া শহরে হিজবুল্লাহর কিছু স্থাপনায় তল্লাশি চালায় জার্মান পুলিশ। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারটি মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রে তল্লাশি চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২