গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i81976-গাজা_উপত্যকায়_নতুন_করে_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ বিমান থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নতুন করে হামলা চালানো হয়েছে। ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে গাজার মধ্যাঞ্চলে এ হামলা চালানো হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ০৯:১০ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ বিমান থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নতুন করে হামলা চালানো হয়েছে। ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে গাজার মধ্যাঞ্চলে এ হামলা চালানো হয়।

রাশিয়া টুডে’র আরবি বিভাগ জানিয়েছে, দেইর আল-বালা শহরের পশ্চিমে ইসরাইলের যুদ্ধ বিমানগুলো হামলা চালায়।

ইজরাইলি গণমাধ্যম দাবি করেছে, হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একটি ঘাঁটি লক্ষ্য করে বিমান থেকে ছোঁড়া তিনটি রকেট আঘাত হানে। খান ইউনুস শহরের পূর্ব এলাকা থেকে কয়েকদফা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম ব্রিগেডের সদস্যদের ফাইল ফটো

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করে, গাজা উপত্যকা থেকে ছোঁড়া একটি রকেট ভূপাতিত করে ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এরপরই গাজানর ওপর বিমান হামলা চালায়।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।