ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হামাস; ইসরাইলের জন্য পরিষ্কার বার্তা (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i82169-ভূমধ্যসাগরে_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করল_হামাস_ইসরাইলের_জন্য_পরিষ্কার_বার্তা_(ভিডিও)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ঘটনাকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলের জন্য পরিষ্কার সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যখন গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত অবরোধ ও দফায় দফায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলছে তখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০২০ ০২:৪২ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ঘটনাকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলের জন্য পরিষ্কার সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যখন গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত অবরোধ ও দফায় দফায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলছে তখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের আকাশ দিয়ে ভূমধ্য সাগরের দিকে ছুটে যায়। এ সময় অবরুদ্ধ গাজার লোকজন ব্যাপক উল্লাস প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি-কে জানিয়েছেন, ভূমধ্যসাগরে হামাসের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মাধ্যমে ইসরাইলকে এই বার্তা দেয়া হয়েছে যে, তাদের জানা উচিত তেল আবিবের আগ্রাসনের মুখে হামাস নীরব থাকবে না।

হামাসের ক্ষেপণাস্ত্র

হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে বলেছে, “এটি প্রতিরোধের জন্য নেয়া পদক্ষেপ।”

২০০৭ সালের জুন মাস থেকে গাজা উপত্যকার ওপর ইসরাইল স্থল, আকাশ এবং সমুদ্রপথের অবরোধ দিয়ে রেখেছে। ওই বছর হামাস নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনে সরকার গঠন করে। হামাসের সরকারকে প্রতিহত করতে ইসরাইল গাজার ওপর অবরোধ দেয়। তবে এই অবরোধ ভেঙে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাস।#

পার্সটুডে/এসআইবি/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।