পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় জারিফের বক্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i85049-পরমাণু_বিজ্ঞানী_হত্যার_ঘটনায়_জারিফের_বক্তব্যে_ক্ষুব্ধ_সৌদি_আরব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় পররাষ্ট্র্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। ইরানি বিজ্ঞানী হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার সঙ্গে সৌদি আরবকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন জারিফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০২, ২০২০ ১৫:২১ Asia/Dhaka
  • সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
    সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় পররাষ্ট্র্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। ইরানি বিজ্ঞানী হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার সঙ্গে সৌদি আরবকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন জারিফ।

জারিফের এ বক্তব্যের জবাবে সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের গতকাল (মঙ্গলবার) তার টুইটার পেইজে বলেছেন, “ইরানের ভেতরে নেতিবাচক যা কিছু ঘটুক না কেন তার জন্য দেশটির প্রধান কূটনীতিক সৌদি আরবকে দোষারোপ করতে বেপরোয়া হয়ে ওঠেন। পরবর্তী যে বন্যা বা ভূমিকম্প হবে তার জন্যও কী তিনি আমাদেরকে দায়ী করবেন?”

মোহসেন ফাখরিজাদে

গত সোমববার জাওয়াদ জারিফ ইন্টাগ্রামে দেয়া এক পোস্টে বলেন, মার্কিন পরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর,  ইসরাইলের প্রধানমন্ত্রীর পাশাপাশি সৌদি যুবরাজের সঙ্গে তার বৈঠক এবং নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ইরান-বিরোধী আরেকটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় যা বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার মধ্যদিয়ে দিনের আলো মতো পরিষ্কার হয়েছে।

ইরানের বিজ্ঞানী হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সবাই নিন্দা প্রকাশ করলেও সৌদি আরব কোনো রকমের নিন্দা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২