ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব: হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i91246-ইসরাইলের_বিরুদ্ধে_লড়াই_করা_মুসলিম_উম্মাহর_ধর্মীয়_দায়িত্ব_হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে যে সমস্ত হুমকি সৃষ্টি করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব্।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০২১ ০৪:২৫ Asia/Dhaka
  • আব্দুল মালেক আল-হুথি
    আব্দুল মালেক আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে যে সমস্ত হুমকি সৃষ্টি করা হয়েছে তার বিরুদ্ধে লড়াই করা মুসলিম উম্মাহর ধর্মীয় দায়িত্ব্।

গতরাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে আবদুল মালেক আল-হুথি একথা বলেছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল সাধারণ কোনো শত্রু নয় বরং তারা পুরো মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে নিকৃষ্ট শত্রু।

আবদুল মালেক আল-হুথি ব্যাখ্যা করে বলেন, ইসরাইলের জন্ম হয়েছে ভয়াবহ অপরাধ ও গণহত্যার মধ্যদিয়ে। তারাই ফিলিস্তিনি জনগণ ও মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে ঘৃণ্য গণহত্যা চালিয়েছে। 

এমনিভাবে ফিলিস্তিনি শিশুদের ওপর নির্যাতন চালানোে ইসরাইলি সেনাদের কাছে কোনো ঘটনায় না

আব্দুল মালেক আল-হুথি তার পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, মুসলমানদের কোন মানবাধিকার থাকতে পারে- ইহুদিবাদীরা সে কথা কখনো বিবচেনা করে না। এ কারণে তারা শিশুদের হত্যা করে এবং শিশুদের সঙ্গে শত্রুতা পোষণ করে। 

ফিলিস্তিনি জনগণের প্রতি আরব দেশগুলো ও মুসলিম বিশ্বের দুর্বল সমর্থনে অসন্তোষ প্রকাশ করে আব্দুল মালেক আল-হুথি বলেন,  সরকারিভাবে ফিলিস্তিনিদের সমর্থন দেয়া হচ্ছে তবে সেই সমর্থন মুসলিম বিশ্বের পক্ষ থেকে প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ সমর্থন নয়।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।