-
‘ইরবিলে মোসাদ এজেন্টদের উপস্থিতির বিষয়ে ছাড় দেয়া হবে না’
মার্চ ১৪, ২০২৪ ০৮:৫১ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসসাম আল-আরাজি ইঙ্গিত দিয়েছেন যে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের উপস্থিতি রয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। কুর্দিস্তান অঞ্চলে মোসাদের তৎপরতা সম্পর্কে ইরাক সরকার সক্রিয়ভাবে তথ্য উদঘাটনের চেষ্টা করছে বলেও তিনি জানান।
-
গাজার প্রতি সমর্থন বন্ধ করতে ইয়েমেনের বিমানবন্দরে আবার বিমান হামলা
মার্চ ১৪, ২০২৪ ০৮:৪৪ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদার আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেনের সন্ত্রাসী সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে ইঙ্গো-মার্কিন বাহিনী এই হামলা চালিয়েছে।
-
‘ইসরাইলি সেনাবাহিনী ক্লান্ত, রাফাহ আক্রমণ করলেও যুদ্ধে হারবে’
মার্চ ১৪, ২০২৪ ০৮:৩৮লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা ক্লান্ত, তারা যদি রাফাহ শহরে আক্রমণ চালায় তাহলেও তারা যুদ্ধে হেরে যাবে।
-
ইসরাইলি কারাগারের ভয়ংকর ক্ষুধার মুখে ৯ হাজার ফিলিস্তিনি
মার্চ ১৩, ২০২৪ ১৬:১৫ইহুদিবাদী ইসরাইলের কারাগারে নয় হাজার ১০০’র বেশি ফিলিস্তিনি বন্দী মানবেতর জীবনযাপন করছেন এবং ভয়ংকর ক্ষুধার্ত অবস্থার মধ্যদিয়েই তারা পবিত্র রমজান মাস শুরু করেছেন।
-
কুরআন ফিলিস্তিনিদের প্রশান্তি এবং দৃঢ়তার প্রেরণা
মার্চ ১৩, ২০২৪ ১৪:২৮যুদ্ধের কঠোর পরিস্থিতি সত্ত্বেও রাফাহতে পবিত্র কোরআন হিফজে শিশুদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ফিলিস্তিনি এক সাংবাদিক। ফিলিস্তিনি সাংবাদিক রাবি আবু নাকিরাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে ওই মন্তব্য করেন।
-
যুদ্ধ শেষ হলে আমি আমার পছন্দের জিনিসগুলো কিনে আমাদের বাড়িতে ফিরে যাবো: ফিলিস্তিনি মেয়ে
মার্চ ১৩, ২০২৪ ১২:৪৫ফিলিস্তিনের একটি ছোট্ট শিশুও চায় যুদ্ধের পরিসমাপ্তি। এক সাংবাদিক তার কাছে জানতে চায়: যুদ্ধ শেষ হলে তুমি কী করবে?
-
৪ বছরে বিশ্বব্যাপী যুদ্ধে নিহত শিশুর চেয়ে বেশি মারা গেছে গাজা যুদ্ধে
মার্চ ১৩, ২০২৪ ১০:৩৭ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গত চার বছরে বিশ্বব্যাপী যুদ্ধে যত শিশু মারা গেছে, তার চেয়ে বেশি শিশু মারা গেছে গত চার মাসে গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে।
-
যুদ্ধবিরতি চুক্তির কাছে পৌঁছায়নি হামাস ও ইসরাইল
মার্চ ১২, ২০২৪ ১৭:৫২ইহুদিবাদী ইসরাইল এবং গাজার প্রতিরোধকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি খুব নিকটবর্তী নয় বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। দোহা বলেছে, যুদ্ধবিরতি এবং গাজায় ইজরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে যে আলোচনা চলছে তা এখনো খুব জটিল পর্যায়ে রয়েছে।
-
লেবাননে হামলার প্রতিশোধ: ইসরাইলে ১০০ রকেট ছুঁড়লো হিজবুল্লাহ
মার্চ ১২, ২০২৪ ১৪:৪৪লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি রকেট দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের বেকা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বিমান হামলার চালানোর পর হিজবুল্লাহ ইসরাইলের ভেতরে পাল্টা হামলা চালালো।
-
পবিত্র রমজান মাসে ইসরাইলবিরোধী পাল্টা অভিযান বাড়বে: ইয়েমেন
মার্চ ১২, ২০২৪ ১৪:৩৩ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের নৌবাহিনী লোহিত সাগরে আমেরিকার একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং সেগুলো সরাসরি সুনির্দিষ্টভাবে জাহাজটিতে আঘাত হানে।