অঙ্গিকার ভঙ্গের জবাবে গৃহীত প্রথম পদক্ষেপ: হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা
-
হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা
পার্সটুডে-হযরত খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তর:
'আর যদি তারা অঙ্গিকার করার পর তা ভঙ্গ করে এবং তোমাদের দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করে, তাহলে কুফরীর পতাকাবাহীদের সাথে যুদ্ধ করো। কারণ তাদের অঙ্গিকার বিশ্বাসযোগ্য নয়। হয়তো (এরপর তরবারীর ভয়েই) তারা নিরস্ত হবে' (সূরা তাওবা, আয়াত ১২)।
যুদ্ধ-সমাপ্তি সমঝোতা স্মারকের প্রথম ধারা বাস্তবায়ন না করে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকারভঙ্গ ও বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি শাসকগোষ্ঠীর অব্যাহত ও ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন, নিরীহ মানুষের ওপর নির্মম হত্যাকাণ্ড, লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি এবং দক্ষিণ লেবাননের দখলকৃত অঞ্চল থেকে দখলদার বাহিনীর প্রত্যাহার না করার কারণে ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হবে।
খাতামুল আম্বিয়া'র পক্ষ থেকে আরও জানানো হচ্ছে-এটি শত্রুপক্ষের অঙ্গিকারভঙ্গের জবাবে গৃহীত প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপসমূহ পরিকল্পনা অনুযায়ী গ্রহণ করা হবে।#
পার্সটুডে/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।