'যেকোনো সম্ভাব্য সংঘাতে ইরান নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসবে'
যেকোনো সম্ভাব্য সংঘাতের জন্য আমরা প্রস্তুত: আইআরজিসির মুখপাত্র
-
আইআরজিসির মুখপাত্র সর্দার হোসেইন মোহেব্বি
পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ইরানের সশস্ত্র বাহিনীর যেকোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতির ওপর জোর দিয়ে বলেছেন, তেহরান তার সামরিক সক্ষমতা সজ্জিত ও শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে এবং সংঘাত শুরু হলে নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসবে।
পার্সটুডের প্রতিবেদনে ইরানি বার্তা সংস্থা IRNA-এর বরাত দিয়ে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সর্দার হোসেইন মোহেব্বি ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যেকোনো সম্ভাব্য সংঘাতে ইরান নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসবে।”
তিনি আরও বলেন, “ইরান অপর পক্ষের পরিকল্পনা ও তৎপরতা সম্পর্কে অসচেতন নয় এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।”
আইআরজিসির মুখপাত্র আরও বলেন, “ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করেছে এবং সংঘাত শুরু হলে শত্রুর ওপর আরেকটি পরাজয় চাপিয়ে দেবে।” #
পার্স টুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।