ইরানের শর্তের কাছে ইসরায়েল আবারও আত্মসমর্পণ করেছে: হিব্রু গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/west_asia-i160550-ইরানের_শর্তের_কাছে_ইসরায়েল_আবারও_আত্মসমর্পণ_করেছে_হিব্রু_গণমাধ্যম
পার্সটুডে- ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিবের ওপর যুক্তরাষ্ট্রের প্রবল চাপের পর লেবাননে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইসরায়েলের রাজনৈতিক কর্মকর্তারা আবারও ইরানের শর্তের কাছে আত্মসমর্পণ করেছে।
(last modified 2026-06-21T07:57:40+00:00 )
জুন ২১, ২০২৬ ১৩:৫৬ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

পার্সটুডে- ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিবের ওপর যুক্তরাষ্ট্রের প্রবল চাপের পর লেবাননে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইসরায়েলের রাজনৈতিক কর্মকর্তারা আবারও ইরানের শর্তের কাছে আত্মসমর্পণ করেছে।

পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি চ্যানেল-১২ নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেল আবিবের ওপর যুক্তরাষ্ট্রের চাপের পর লেবাননে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলি চ্যানেল ১২ আরও জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের আদেশে ইসরায়েলে সম্পূর্ণ নীরবতা বিরাজ করছে।

এদিকে, ইসরায়েলি শাসকগোষ্ঠীর চ্যানেল-১৩ একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন এক আনুষ্ঠানিক বার্তায় তেল আবিবকে লেবাননে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকতে বলেছে, যাতে সুইজারল্যান্ডে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।

এ অবস্থায় ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ওলমার্ট নেতানিয়াহুর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, বেশিরভাগ ইসরায়েলি তার ব্যর্থতার জন্য তাকে ক্ষমা করবে না এবং তার নীতিগুলো শুরু থেকেই ব্যর্থ ছিল।

একই সময়ে, অধিকৃত অঞ্চলে একটি নতুন জরিপে দেখা গেছে যে, এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দা চান নেতানিয়াহু রাজনৈতিক অঙ্গন ছেড়ে দিন।

ইসরায়েলি চ্যানেল ১২ এর এক জরিপ অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন যে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।#

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।