যেভাবে ডুবে গেল শরণার্থীবাহী নৌকা (ভিডিওসহ)
https://parstoday.ir/bn/news/world-i10387-যেভাবে_ডুবে_গেল_শরণার্থীবাহী_নৌকা_(ভিডিওসহ)
ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইতালির নৌবাহিনী। এতে দেখা যাচ্ছে- কানায় কানায় যাত্রী বোঝাইয়ের ফলে নৌকাটি লিবিয়া উপকূলের কাছে এসে এক পর্যায়ে উল্টে যায়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৬, ২০১৬ ০৯:১৭ Asia/Dhaka

ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইতালির নৌবাহিনী। এতে দেখা যাচ্ছে- কানায় কানায় যাত্রী বোঝাইয়ের ফলে নৌকাটি লিবিয়া উপকূলের কাছে এসে এক পর্যায়ে উল্টে যায়।

গতকাল (বুধবার) ভূমধ্যসাগরে এ ঘটনা ঘটেছে তবে দুর্ঘটনার শিকার প্রায় সবাইকে ইতালির নৌবাহিনীর চেষ্টায় উদ্ধার করা গেছে। ইতালির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, অনেক বেশি যাত্রী ওঠা এবং তাদের হুড়োহুড়ির কারণে নৌকাটি ডুবে যায়। পরে ডুবে যাওয়া নৌকা থেকে ৫৬২ জনকে উদ্ধার করা হয় এবং পাঁচজন মারা যায়। উদ্ধার করা লোকজনের ভেতরে বহু নারী ও শিশু রয়েছে তবে তারা কোনো দেশের নাগরিক তা বলা হয় নি।

গত মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে শরণার্থীর স্রোত বন্ধ করার বিষয়ে একটি চুক্তি হওয়ার পর মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের শরণার্থীরা এখন বেশিরভাগই লিবিয়া ও ইতালির মধ্যকার রুট ব্যবহার করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। ওই চুক্তির ফলে তুরস্ক নানা দিক লাভবান হলেও অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়েছে ইউরোপে আশ্রয়ের খোঁজে যাওয়া শরণার্থীদের জীবন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬